রাজু আহমেদ, রাজবাড়ী
রাজবাড়ীর বাণীবহ ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন।
রবিবার সন্ধ্যার পর তাঁর নিজ বাড়ির আঙিনায় আয়োজিত এক অনুষ্ঠানে হাজার হাজার ভোটারের উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণীবহ ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক মিয়া।
এ সময় বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম মিয়া, চান মিয়া ও মোহাম্মদ আলী মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে আখতারুজ্জামানকে পূর্ণ সমর্থন জানান।
প্রার্থিতা ঘোষণাকালে আখতারুজ্জামান বলেন, “আমি সবসময় বাণীবহ ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার করছি।” তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA