
প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ১:১৪ পি.এম
রাজবাড়ী প্রতিমন্ত্রী পাওয়াতে ব্যবসায়ীদেরকে ফুলেল শুভেচ্ছা
![]()
রাজু আহমেদ, রাজবাড়ী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী ১আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম,১৭ ই ফেব্রুয়ারি সংসদ সদস্য শপথ গ্রহণ করেন নবনির্বাচিত এমপি খৈয়ম ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে মন্ত্রিপরিষদে আমন্ত্রণ জানানো হয় । পরবর্তীতে ১৭ই ফেব্রুয়ারি বিকেলে সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী হিসাবে শপথ করেন তিনি , শপথ গ্রহণের পরবর্তী সময় তার নির্বাচনীয় এলাকা সংসদীয় আসন ২০৯ রাজবাড়ী ১ আসুন বাসী খবরটি সোনা মাত্রই উৎসব ও আনন্দে মেতে ওঠেন বিভিন্ন ইউনিয়নবাসী ।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের প্রতিমন্ত্রী হওয়ার খবর শুনে , ছাত্রদল নেতা গোলাম মহাসিন ও আব্দুল্লা শেখের নেতৃত্বে শহীদ ওহাবপুর ইউনিয়ন ছাত্রদল গোয়ালন্দ মোড় ব্যবসায়ীদের মাঝে রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ছাত্রদল নেতারা গোয়ালন্দ মোড় বিভিন্ন ব্যবসায়ীদের নিকটে গিয়ে রজনীগন্ধা ফুল দিয়ে প্রতিমন্ত্রী হওয়ার বার্তাটি পৌঁছে দেন, ব্যবসায়ীদের নিকট, এসময় ছাত্রদলের নেতারা সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের জন্য ব্যবসায়ীদের নিকট দোয়া প্রার্থনা করেন ।
১৭ ই ফেব্রুয়ারি সন্ধ্যায় গোয়ালন্দ মোড়ে উৎসবমুখর পরিবেশ ও আনন্দময় হয়ে ওঠেন ছাত্রদলের নেতারা ও ব্যবসায়ীরা, এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা গোলাম মহসিন,আব্দুল্লাহ শেখ, তানভীর, আনাস, লিটু, শাকিব, আসাদুল, জনি, বিজয়, আসিফ সহ শহিদ ওহাবপুর ইউনিয়নের অন্যান্য ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত