প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬, ২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ৫:৫৩ পি.এম
রাজবাড়ী সদর হাসপাতাল সড়ক এক মরণফাঁদ দুর্ভোগে পথচারীরা

রাজু আহমেদ, রাজবাড়ী: সামান্য বৃষ্টি হলেই রাজবাড়ী সদর হাসপাতাল সড়কে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। গুরুত্বপূর্ণ এই সড়কটিতে পানি জমে থাকায় প্রতিদিন রোগী, সাধারণ পথচারী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
হাসপাতালগামী সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। অথচ ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি ও পানি নিষ্কাশনের উপযুক্ত সুবিধা না থাকায় অল্প বৃষ্টিতেই সড়কটিতে হাঁটু সমান পানি জমে যায় বলে অভিযোগ স্থানীয়দের।
জনদুর্ভোগের এই বিষয়ে যোগাযোগ করা হলে রাজবাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী ইদ্রিস আলী সরদার জানান, পৌরসভা থেকে ড্রেন ও রাস্তার সংস্কার কাজ বর্তমানে চলমান রয়েছে।
তিনি বলেন, "আমরা আপাতত ড্রেনের নির্মাণ কাজ চালাচ্ছি। ড্রেনের কাজ পুরোপুরি শেষ হওয়ার পর রাস্তার সংস্কার কাজ শুরু করা হবে। পুরো প্রকল্পের কাজ সম্পন্ন হলে এই এলাকায় আর কোনো জলাবদ্ধতা বা দুর্ভোগ থাকবে না।"
পৌর কর্তৃপক্ষের আশ্বাসে আপাতত ড্রেন নির্মাণের কাজ শেষ হওয়ার অপেক্ষায় দিন গুনছেন ভুক্তভোগী পৌরবাসী।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA