
প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ৯:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ৫:০৩ পি.এম
রাজবাড়ী ১ আসনে বিএনপি-জামায়াতের নির্বাচনী লড়াইয়ে ফ্যাক্টর আওয়ামী লীগের ভোটাররা

রাজু আহমেদ, রাজবাড়ী:
নির্বাচন কমিশনের নতুন আইনের কারণে পথে পথে পোস্টার-ব্যানার নেই, নেই ঢাক ঢোল পিটিয়ে প্রচার-প্রচারণা। তবুও ভোট নিয়ে আগ্রহের কমতি নেই রাজবাড়ী ১ আসনে।সোহাগ মিয়ার ভিডিও ও তথ্য চিত্রে দেখুন বিস্তারিত -
এই আসনে শক্তিশালী অবস্থানে রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়েত ইসলামী। জাতীয় পার্টি ও জাকের পার্টি তেমনভাবে প্রচারণায় আসছে না। রাজবাড়ী ১ আসন রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৩০ হাজার ২ শত ১৫ জন।২০০৬ সালের আগ পর্যন্ত বিএনপির ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল রাজবাড়ী জেলা।তবে ভোটারদের কেউ কেউ বলছিলেন, মনোনয়ন নিয়ে বিএনপির কোন্দলের কারণে এবারের নির্বাচনে এই জেলায় জামায়াতে ইসলামীর সাথে বিএনপির নির্বাচনী লড়াইটা জমে উঠতে পারে।বিএনপি অবশ্য মনে করছে, দীর্ঘদিনের শক্তিশালী রাজনৈতিক অবস্থান থাকার কারণে এই জেলায় হালেই পানি পাবে না অন্য কোনো দল।রাজবাড়ী ১ আসনে ভোটের প্রচারণা শুরু হয়েছে দলীয় প্রার্থীরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নানা উন্নয়ন করবেন সেই প্রতিশ্রুতি দিচ্ছেন।এরই মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেছেন, এ জেলার অন্যতম পথ দৌলতদিয়া- পাটুরিয়া নো রুটে পদ্মা সেতু করবেন, এবং পদ্মার পানি ধরে রাখতে পদ্মা ব্যারেজ নির্মাণ করবেন। তিনি একবার সংসদ সদস্য ছিলেন, সাবেক জেলা বিএনপির সভাপতি অসাধারণ সম্পাদক ছিলেন। বর্তমান বিএনপি স্থায়ী কমিটির সদস্য তিনি।জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডঃ নুরুল ইসলাম জানান, আমি নির্বাচিত হলে এ জেলাকে চাঁদাবাজদের হাত থেকে মুক্ত করবো। ইনসাফের আইন কায়েম করব। জামায়াত ইসলামী অন্যদের সাথে ঝগড়া বিবাদ করে না। জামাত ইসলামি শান্তির দল।জাতীয় পার্টির প্রার্থী এ্যাডঃ হাবিবুর রহমান জানান, আমরা ক্ষমতায় এলে মানুষের কল্যাণে রাজনীতি করব।জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন জানান, বাংলাদেশে পীর আউলিয়ার ইসলাম প্রতিষ্ঠিত করেছে। আমরা ক্ষমতায় এলে সকল পীর আউলিয়াদের মাজার নিরাপদ রাখবো।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত