প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ৭:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৪:১২ পি.এম
রাণীশংকৈলে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে সুমন চন্দ্র (৪০) নামে নীলফামারীর ডোমার পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) ভোররাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সুমন উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামের মহেশ চন্দ্রের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ছুটি নিয়ে বাড়িতে আসার পর সন্ধ্যায় পরিবারের অগোচরে বাড়ির পাশের শ্মশানঘাট এলাকায় গিয়ে ওই ট্যাবলেট সেবন করেন সুমন। পরে অসুস্থ হয়ে বিষয়টি মাকে জানালে স্বজনরা তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA