
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৭:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৪:৫৯ পি.এম
রাণীশংকৈলে ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার

আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলর নূর আলমের ভাই মো. মন্টু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২৬ এপ্রিল) রাতে পৌর শহরের দোশিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা এস আই কমলেশ ও পুলিশ টিম পৌর শহরে অভিযান চালিয়ে ৩০ পিজ ইয়াবা ও ১১ হাজার ৯০০ টাকার বিক্রিত টাকাসহ মন্টুকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মন্টু উপজেলার দোশিয়া (মোমিনাড়া) গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
এ প্রসঙ্গে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করে জানান,আসামীকে ২৭ এপ্রিল সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত