
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ১:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৬, ৪:১৩ পি.এম
রাণীশংকৈলে নারী দিবসে এএফসি নারী ফুটবল দিবস উদ্যাপন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এএফসি নারী ফুটবল দিবস উদ্যাপন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমি মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুটবলের মাধ্যমে নারীদের আত্মবিশ্বাস ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে প্রায় ১৫০ জন নারী খেলোয়াড়ের মাঝে টি-শার্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক তাজুল ইসলাম, ফুটবল প্রশিক্ষক গোপাল মুর্মু সুগা, ইএসডিও প্রতিনিধি শরিফুল ইসলাম এবং রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলীসহ অন্যান্যরা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত