প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ৫:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ৩:১০ পি.এম
রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ শুরু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নন্দুয়ার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম , মহিলা বিএনপি নেত্রী আনার কলি, মনিরা বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA