

রামপালে বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদৎবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকাল ৪ টায় এ উপলক্ষে রামপাল উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্মের উপর এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাসামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অথিতির বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা, বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সদস্য এ্যাডভোকেট মো. বোরহান খান, উপজেলা যুগ্ম আহবায়ক লুৎফর রহমান মোড়ল, উপজালা যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বাবু, ফকির শাহাদাৎ হোসেন, যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, যুগ্ম আহবায়ক মো. শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক আলী আকবর সম্রাট, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু,জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ সভাপতি এবং উপজেলা যুবদল নেতা শেখ তারেক আনাম উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী ওজিয়ার রহমান, সদস্য সচিব মো. মাজহারুল ইসলাম ইয়ামিন, মৎসজীবি দলের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তারিকুল ইসলাম শোভন প্রমুখ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত