
প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ১০:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৫, ৬:১৮ এ.এম
রায়গঞ্জে ইউপি সদস্য মেনহাজ আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জে অপারেশন ডেভিল হান্টে আঃলীগ নেতা ও ইউপি সদস্য মেনহাজকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের শালিয়াগাড়ী বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। আটকৃত আঃলীগ নেতা মেনহাজ বাঁকাই গ্রামের মৃত ইমান আলীর ছেলে ও ধামাইনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য। তার নামে বিষ্ফোরক, হত্যা চেষ্টা, দখল বাজী,চেক জালিয়াতির মাধ্যমে হয়রানীসহ একাধিক রাজনৈতিক মামলা আছে।
এ ব্যাপারে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, অভিযুক্ত মেনহাজ আলীর নামে বিষ্ফোরক, হত্যা চেষ্টাসহ একাধিক রাজনৈতিক মামলা আছে। গ্রেফতার করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোঃমনিরুল ইসলাম
সিরাজগঞ্জ
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত