
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৭:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৫, ৪:০৬ পি.এম
রায়পুরে পুকুরে থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
![]()
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ৮নং ওয়ার্ডের উত্তর কেরোয়া গ্রামে পুকুরে ডুবে মো. মুকবুল আহম্মেদ (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধায় ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে তারলাশ উদ্ধার করে। নিহত বৃদ্ধার স্ত্রী ও ৩ ছেলে- ২ মেয়ে রয়েছেন।।
রোববার সকাল ৮ টায় (২৩ ফেব্রুয়ারী) জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মৃত মুকবুল আহমেদকে দাফন করা হবে বলে কাউন্সিলর আবুল হোসেন জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত অলি উল্যার ছেলে মো. মুকবুল আহম্মেদ বিকেল ৫টায় গোসল করতে পুকুরে নামেন। দীর্ঘসময় পার হলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে না পেয়ে রায়পুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
রায়পুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সৈয়দ আহাম্মদের নেতৃত্বে তিন সদস্যের ফায়ার দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার অভিযানে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সৈয়দ আহাম্মদ বলেন, “খবর পাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।” তবে পৌরসভার ওয়ার্ডগুলোতে রাস্তাগুলো চওড়া হলে উদ্ধার কাজ করতে সহজ ও সুবিধা হতো।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত