সাইদুর রহমান, মির্জাপুর: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৩ নং ফতেপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পারদিঘী গ্রামের কয়েকটি রাস্তা দীর্ঘদিন ধরে সরকারি উন্নয়ন থেকে বঞ্চিত। বিশেষ করে দক্ষিণ পাড়ার রাস্তাটি নিয়ে স্থানীয়দের মাঝে বহু বছর ধরে ক্ষোভ ও দুর্ভোগ বিরাজ করছে।রাস্তাঘাট উন্নয়নের কোনো ছোঁয়া না পাওয়া এবং চরম অবহেলার শিকার হওয়ায় এবার এলাকাবাসী এক অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছেন। চলাচলের অযোগ্য হয়ে পড়া ওই বেহাল রাস্তায় বাধ্য হয়ে তারা ধান রোপণ করেছেন, যা এখন সবার নজর কেড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন ধরে রাস্তাটি সংস্কার বা পাকা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এটি সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কর্তৃপক্ষের এমন উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে ৮ আগস্ট ২০২৬ তারিখে এলাকাবাসী রাস্তায় ধান রোপণ করে তাদের প্রতিবাদ জানায়। এই প্রতীকী প্রতিবাদের দৃশ্য এখন সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে, যাতে সংশ্লিষ্টরা বাস্তবতা উপলব্ধি করতে পারেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA