
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৮:০২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৩:৫৯ পি.এম
রিক আয়োজিত জেন্ডার ইস্যুতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে রিক আয়োজিত জেন্ডার ইস্যুতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক আয়োজিত জেন্ডার ইস্যুতে এ্যাডভোকেসি প্লানিং কর্মশালা উদ্দীপন ট্রেনিং সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুল আলোচনা পত্র উপস্থাপন করেন, গবেষক, কনসাল্টেন্ট তোফাজ্জেল হোসেন মঞ্জু, ফেসিলিটেটর ছিলেন সাফিয়া, প্রোগ্রাম অফিসার IDIGOP প্রকল্প মোখলেছুর রহমান, আঞ্চলিক সমন্বয়কারি প্রবীণ কর্মসুচির মোঃ ফারুক রহমান, প্রকল্প সমন্বয়কারি মইনুল আহসান মুন্না, সহকারি উপ পরিচালক সমাজ সেবা মোঃ জাকির হোসন, পিডিএফের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্রা, নারীনেত্রী খালেদা আক্তার হেনা প্রমুখ উপস্থিত থেকে আলোচনাকে সমৃদ্ধ করেন।প্রবীণ নারীদের সমতার বিষয়টি আগ্রাধিকার বিবেচনায় নিতে কর্মশালায কাজ এগিয়ে নেয়া হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত