মোঃ শরিফ মিয়া,রূপগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈধভাবে ক্রয়কৃত মালিকানাধীন জমিতে ‘জলসিঁড়ি নামীয় আবাসন প্রকল্প’ কর্তৃক অননুমোদিত ও অনধিকারে প্রবেশ, জোরপূর্বক বালু ভরাট এবং সীমানা প্রাচীর নির্মাণের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী জমি মালিকরা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বাঘবেড় মৌজায় আর.এস- ১০৮, আর.এস- ৫৫৮ নং দাগে ক্রয়সূত্রে প্রাপ্ত ১৫ (পনেরো) শতাংশসহ ৬০ জনের অধিক মালিকের আরও ২ একর জমিতে কোনো প্রকার বৈধ অনুমোদন বা জমি ক্রয় ব্যতিরেকেই অবৈধভাবে বালু ভরাট ও সীমানা প্রাচীর নির্মাণের কাজ চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলন ও মানববন্ধনে বক্তব্য প্রদান করেন ক্রয়সূত্রে জমির মালিক মোঃ মুন্না, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হক, জমি মালিক সবুজ সরকার, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা তৌফিক হাসান,স্থানীয় বাসিন্দা জজ মিয়াসহ অন্যান্য ভুক্তভোগীরা।
বক্তারা জানান,
অননুমোদিত প্রবেশ ও বালু ভরাট বন্ধ করার দাবী জানিয়ো জমি ক্রয় না করে অবৈধভাবে জমিতে প্রবেশ বন্ধ , বালু ভরাট ও রাস্তা বা সীমানা প্রাচীর নির্মাণ কার্যক্রম অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়।
ভুক্তভোগী জমি মালিকদের আইনগত ও সাংবিধানিক অধিকার সংরক্ষণের আহ্বান জানানো হয়।
এ সময় আবাসন প্রকল্পের সুনির্দিষ্ট নকশা ও সীমানা সর্বসাধারণের জন্য স্পষ্ট করার কথাও জানান তারা।
বক্তারা অবিলম্বে এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং তাঁদের ক্রয়কৃত জমির ন্যায্য মালিকানা বজায় রাখার জোর দাবি জানান।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA