
প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৫:১২ পি.এম
রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন কল্যাণ সমিতি তারাব পৌর শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার হাজী নূর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাছির উদ্দীন, রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন কল্যাণ সমিতির আহ্বায়ক মনিরুল হক ভূইয়া মনির,তারাব পৌর শাখার সভাপতি ডাক্তার হানিফ সাউদ, সাধারণ সম্পাদক এম এ হান্নান সবুজসহ অনেকে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত