
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৩:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ১২:৩৭ পি.এম
রূপগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

শাকিল আহম্মেদ,স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পৌরসভার ২নং ওয়ার্ডের বিরাবো গ্রামে মাদকবিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে বিরাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাবো তদন্ত কেন্দ্রের ইনচার্জ কুতুব উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ হোসেন মিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন, সাবেক সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা যুবদল।
এছাড়াও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক,
সাংগঠনিক সম্পাদক সাজেদুল, যুবদলের সভাপতি আজিম মিয়া, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল ইসলাম, দেশ বাংলা সংগঠনের সভাপতি মোঃ আবু কাউসার, বিরাবো প্রগতি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাসুম মিয়া, বিএনপি নেতা হাবিবুর রহমান, রাসেল মিশা, বিল্লাল হোসেন, শিক্ষক আক্তার হোসেনসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এবং পরিবার ও সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি সকলকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
প্রধান আলোচক অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে সচেতনতা বৃদ্ধি সবচেয়ে জরুরি। তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় বক্তারা মাদকের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত