প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৬, ১২:২০ পি.এম
রূপগঞ্জে যুবদল নেতা বাতেন পারভেজের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ শরিফ মিয়া,রূপগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা বাজার পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে যুবদল নেতা বাতেন পারভেজসহ কয়েকজনের ওপর হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পূর্বাচল সমু মার্কেট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও দল থেকে বহিষ্কার এর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
প্রতিবাদকারীরা প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন।প্ল্যাকার্ডে হামলার ঘটনায় অভিযুক্ত হিসেবে উল্লেখিত রাসেল ভূঁইয়া ও রাশেদুল আলম বাবুকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানানো হয়। পরে স্থানীয় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা একটি বিক্ষোভ মিছিল বের করে প্রতিবাদ সমাবেশে যোগ দেন।
সমাবেশে বক্তারা বলেন, ইছাপুরা বাজারে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে একটি মহল পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটিয়েছে। ঘটনার পরও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA