
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ৬:২৭ পি.এম
রূপগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য আলহাজ্ব হাসান আলীর সুস্থতায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

শাকিল আহম্মেদ:
নারায়ণগঞ্জে রূপগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাসান আলীর সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার দুপুরে রূপগঞ্জ উপজেলার মাঠেরঘাট এলাকায় অবস্থিত রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।আলহাজ্ব হাসান আলী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হসপিটালে আইসিইউতে ভর্তি রয়েছেন।
দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন, মাইটিভি ও যায়যায়দিন পত্রিকার মকবুল হোসেন, বাংলাভিশন ও ইনকিলাবের হাজী খলিল সিকদার, জিটিভির আসিকুর রহমান হান্নান, বিটিভির এসএম শাহাদাত, প্রতিদিনের বাংলাদেশের সাইফুল ইসলাম, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের আলম হোসেন, সকালের সময়ের আনিসুর রহমান, এটিএন নিউজের পারভেজ আহাম্মেদ, করতোয়ার জিন্নাত হোসেন জনি, এস এ টিভির এনামুল হক, গোলাম মোস্তফা সাগরসহ আরো অনেকে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত