

সমীর সরকার, বিশেষ প্রতিনিধি: উত্তর খয়রাকুড়ী গ্রামে প্রতিষ্ঠিত রেনেসাঁ কো-অপারেশন ক্রেডিট ইউনিয়ের ২০ তম বার্ষিক সাধারন সভা ৮ মে /২৬ রোজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় উত্তর খয়রাকুড়ী গ্রামে শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির সভার শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের সমবায়ী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রথম অধিবেশনে আলোচনার শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নেয়া হয়।
৬ জন সদস্যর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে সংগঠনের সভাপতি বিকাশ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করে হিন্দু কল্যান ষ্ট্রাষ্ট এর ষ্ট্রাটি মন্ট্টি সরকার ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল হাসিম , পুজা উদযাপন কমিটির উপদেষ্টা সদস্য নরেশ চন্দ্র সরকার, সাধারণত সুভাষ সাহা,অগ্রযাত্রা সাধারণ সম্পাদক নূর আক্তার , রেনেসাঁ প্রতিষ্ঠাতা সভাপতি উত্তম সরকার, মন্দির কমিটির সভাপতি অমলেন্দু সরকার,সাধারণ সম্পাদক স্বপন ধর, মিত্র বর্ধন পাল, নারায়ন সরকার, রংধনু চেয়ারম্যান আবদুল কাদির, দেলোয়ার হোসেন উপজেলা কালব্ , সেমন বনোয়ারি থাকনা কো- অপারেটিভ লিঃ, শিক্ষক কো- অপরেটিভ ইউনিয়ন লিঃ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, লিটন রায় চৌধুরী, নয়ন সরকার, বক্তারা বলেন সংগঠনটি পুরন ঐতিহ্য কে ফিরিয়ে আনতে সকলকে আন্তরিক হতে হবে,তারপরও যে ভাবে এগিয়ে যাচ্ছে যদি এই ভাবে এগিয়ে যায় তবে তা এ এলাকায় দৃষ্টান্ত যাপন করবে।
দ্বিতীয় অধিবেশনে সংগঠনের সম্পাদক তাপস সরকার বার্ষিক রিপোর্ট পেশ ও কার্যবিবরণী পাঠ করেন,এবং কয়েকটি সংশোধনী,ও বাজেট পেশ করেন যা আলোচনা শেষে পাশ করা হয়, এ বৎসর সদস্যদের মাঝে অনেক দিন পর নীট লাভ দেওয়া হয়। এবং প্রতিষ্ঠানের সভাপতি বিকাশ সরকার, সাধারণ সম্পাদক তাপস সরকার অডিট রিপোর্টের জবাব দেন । ৩ জন সেরা সমবায়ীকে পুরস্কার বিতরন করা হয়। সর্বশেষ লটারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও দুপুরের খাবার বিতরন করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত