
উওম কুমার গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বলে অভিযোগ পায়া গেছে। তবে বিজিবির পক্ষ থেকে এর কোন সত্যতা নিশ্চিত করা হয়নি।
বিএসএফের হাতে আটককৃতরা হলো- রাধানগর ইউনিয়নের রোকনপর গ্রামের মোসারফ হোসেনের ছেলে আব্দুল আলিম(২৬), মহবুলের ছেলে মুকুল (২৮), দামইল গ্রামের মতিউরের ছেলে বাবু (২৫) ও সাগরইল গ্রামের এশাহাকের ছেলে দুরল (৩০)।
সীমান্ত সুত্রে জানাগেছে , রবিবার রাত ৯টার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে ৫/৬ জন বাংলাদেশী ভারতে প্রবেশ করে। এসময় বিএসএফ সদস্যরা তাদের মধ্যে ৪জনকে ধরে ফেলে এবং অন্যরা পালিয়ে যায়। রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান জানান, রাত ৯ টার দিকে ভারতে প্রবেশের সময় তার ইউনিয়নের চার জনকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে গেছে বলে তাদের পরিবারের লোকজন তাকে জানিয়েছেন।
এ ব্যাপারে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাদিকুর রহমান জানান, এধরনের কোন খবর তার কাছে নেই। এবং বিএসএফের পক্ষ থেকেও তাকে কোন কিছু জানানো হয়নি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত