
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৩:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ৭:৩২ পি.এম
রোহিঙ্গা যুবকের গলাকাট লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার
কক্সবাজারের উখিয়ার লাগোয়া নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে নুরুল আবছার (১৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭আগস্ট) দুপুর ৩ টার দিকে কুমির প্রজনন কেন্দ্র সংলগ্ন কচুবনিয়া রাবার বাগানের জঙ্গলাকীর্ণ জায়গায় তার মরদেহ পাওয়া যায়।
নিহত নুরুল আবছার উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আশ্রিত বাসিন্দা ও পেশায় অটোরিকশা চালক। শুক্রবার সে টমটম নিয়ে বের হয়ে আর ফেরেননি। রবিবার সকালে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে তার লাশ দেখতে পায়। ঘটনাস্থল থেকে অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার হয়নি।নিহতের বাবা অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে অটোরিকশা ও মোবাইল ছিনতাই করা হয়েছে। ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাটিকে প্রাথমিকভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড মনে করা হচ্ছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত