
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৩:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ১:৩৬ পি.এম
লনা শিববাড়ি মোড়ে বাটার শোরুম কেএফসি সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট!

প্রতিবাদী সমাবেশে অন্তর্ভুক্ত হয়ে ঘাপটি মেরে থাকা কিছু দুষ্কৃতকারীরা খুলনা নগরীর শিববাড়ি বাটার শোরুম কেএফসি সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করেছে একদিকে যেমন ফিলিস্তিনিদের ওপর নৃশংস অমানবিক হামলার প্রতিবাদে সারা বিশ্বের মুসলমানরা উত্তপ্ত প্রতিবাদ মুখর হয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে অপরদিকে তারই ধারাবাহিকতায় খুলনায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে থাকা কিছু দুষ্কৃতকারীরা নগরীর শিববাড়ি মোড়ে হোটেল টাইগার গার্ডেনের নিচে অবস্থিত বাটা শোরুম এবং কেএফসি সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এর মধ্যে বেশি ক্ষয়ক্ষতি ও লুটপাট হয়েছে সাম্প্রতিক রমজানে উদ্বোধন হওয়া বাটার শোরুম, ভাঙচুর লুটপাট ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি হয়েছে যা বাটার শোরুম হিসাবে চিহ্নিত করাটাই দায় হয়ে পড়েছে ফলে ঘটনা ঘটে যাওয়ার পর শোরুম টি ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। ঘটনার পর যৌথ বাহিনীর সদস্য পুলিশ, র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে বাটা শোরুমের সামনে পুলিশ এবং র্যাবের সদস্যরা অবস্থান করছে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে অন্তর নামে বাটার একজন কর্মচারী নাগরিক ভাবনাকে বলেন, মাগরিবের নামাজের পর শিববাড়ি চত্বরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ শেষে এদিক-ওদিক ছড়িয়ে ছিটে থাকা দেড়শ থেকে দুইশ বিক্ষুব্ধ সুযোগ সন্ধানী উশৃংখল কতিপয় হামলাকারীরা কোন কিছু বুঝে ওঠার আগেই শোরুমের ভিতর ঢুকে ভাঙচুর শুরু করে। এ সময় শোরুমের ম্যানেজার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বাধা দিতে গেলে তাকে মারধর করে আহত করা হয়। এছাড়া একজন নিরাপত্তা কর্মীও আহত হয়েছে। তিনি বলেন, হামলাকারীরা এ সময় শোরুমের ৮০ শতাংশ মালামাল লুটপাট করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা। এছাড়া হামলাকারীরা শোরুমের অধিকাংশ আসবাবপত্র, চেয়ার, টেবিল, গ্লাস, কম্পিউটার ভাঙচুর করে।পরে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
সরোজমিনে গিয়ে দেখা যায় বর্তমানে শোরুমটি ত্রিফল দিয়ে ঢেকে রাখা হয়েছে। শোরুমের সামনে সামনে পুলিশ এবং র্যাবের সদস্যরা অবস্থান করছে। যৌথবাহিনী রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাম প্রকাশ না করার শর্ত কয়েকজন কর্মচারী জানান, বর্তমানে আমরা ভয় এবং আতঙ্কের ভিতর রয়েছি। পাশাপাশি ঘটনাস্তলে থাকা বেশ কিছু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এতে সন্দেহ হচ্ছে আওয়ামী লীগের কিছু লোকজন টুপি মাথায় দিয়ে এ ধরনের নেককারজনক ঘটনা ঘটিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তবে ঘটনার সাথে সম্পৃক্ত থাকা বেশ কয়েকজনকে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত যৌথ বাহিনী, পুলিশ, র্যাব অভিযান চালিয়ে আজ সকালে নগরীর বিভিন্ন স্থান থেকে আটক করতে সক্ষম হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত