
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৬:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৫, ১১:২৬ এ.এম
লাখ পিস ইয়াবা উদ্ধার, এক কারবারি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে ১লাখ পিস ইয়াবা উদ্ধার এবং হোসেন আহামদ (৩৫) নামের এক মাদক পাচারকারী আটক হয়েছে বিজিবি ও র্যাব'র হাতে।রোববার উপজেলার কচ্ছপিয়া নৌকা ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।আটক মাদক কারবারি টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরি এলাকার নূর আহামদের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির মাদক পাচারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার পাশাপাশি দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য পাচারের সাথে তার সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামি’র বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত