প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৩, ২০২৬, ২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ১১:৫৫ এ.এম
লামায় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জাহিদ হাসান,বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল তিনটায় লামা উপজেলা পরিষদ চত্বরে বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজার পক্ষ থেকে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।আয়োজকেরা জানান, বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপির নেতা–কর্মী, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। সংকটময় সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাসও দেওয়া হয়।
আয়োজকদের দাবি, লামা উপজেলায় কোনো রাজনৈতিক ব্যক্তির উদ্যোগে একসঙ্গে ১ হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ একটি বড় পরিসরের সহায়তা কর্মসূচি।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA