জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানের লামায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লামা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের (একাংশ) উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লামা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম খাঁন, সাবেক লামা পৌর কাউন্সিলর মো. সাইফুদ্দিন, সাবেক কাউন্সিলর মোহাম্মদ আবু ইউছুপ এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ।সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।বক্তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বলেন, দেশ ও গণতন্ত্রের সুরক্ষায় জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ থাকা জরুরি। তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।

প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA