
সারা দেশের ন্যায় পার্বত্য লামা উপজেলাতে চলছে বিএডিসি শ্রমিকদের কর্ম বিরতি।বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসির) শ্রমিকদের নিয়মিতকরণ, বছর ব্যাপি কাজের হাজিরা নিশ্চিত ও ন্যায্য মজুরিসহ ৮ দফা দাবীতে কর্ম বিরতি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচী করেছেন শ্রমিকরা। বুধবার (২০ আস্ট) সকাল ১০টায় লামা বিএডিসি উপ-পরিচালকের কার্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করেন নারীপুরুষ শ্রমিকরা। এ সময় মানববন্ধনে তারা বিভিন্ন দাবীতে শ্লোগান দেয়। এতে বক্তব্য দেন, শ্রমিক সমন্বয়ক মঞ্জুরুল আলমসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতারা।
তারা বলেন,অবিলম্বে শ্রমিকদের নিয়মিত করতে হবে এবং ২০২৫ সালের করা বৈষম্যমূলক নীতিমালা বাতিল করে ২০১৭ সালের নীতিমালা বাস্তবায়ন করতে হবে। তাদের অন্যান্য দাবী হচ্ছে, শ্রমিকদের দৈনিক মজুরি নির্ধারণে, মাসে ২২ দিনের হাজিরার স্থলে ৩০ দিন করা। অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করণ। দুই ঈদে দু'টি বোনাস প্রদান। ঠুনকো কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ করা। কেবল মৌসুমে নয়, সারা বছর শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করা ইত্যাদি। এসব দাবি পুরণের লক্ষে ২০ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত খামারের সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন শ্রমিকরা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত