
প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৬, ১১:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৯:৪৮ পি.এম
লামা পৌরসভায় সেবা সপ্তাহ শুরু: বকেয়া ফি ও বিল পরিশোধে ৫০% জরিমানা মওকুফ

বান্দরবানের লামা পৌরসভায় পৌর নাগরিকদের বিভিন্ন সেবা নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে 'সেবা সপ্তাহ'। আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম। এই সময়ের মধ্যে বকেয়া হোল্ডিং কর, পানির বিল, লাইসেন্স ফিসহ অন্যান্য ফি ও বিল পরিশোধ করলে ৫০ শতাংশ জরিমানা মওকুফের বিশেষ সুযোগ পাবেন পৌরবাসী।লামা পৌরসভা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৌর নাগরিকদের বিভিন্ন ফি ও বিল বকেয়া রয়েছে। এই বকেয়া সহজে পরিশোধের সুযোগ দিতেই সেবা সপ্তাহ ঘোষণা করা হয়েছে। এতে একদিকে যেমন নাগরিকরা জরিমানা মওকুফের সুবিধা পাবেন, তেমনি পৌরসভার রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।মঙ্গলবার সকালে সেবা সপ্তাহের উদ্বোধন করেন লামা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম এবং পৌরসভার অন্যান্য কর্মচারীবৃন্দ।পৌর প্রশাসক মো. মঈন উদ্দিন নাগরিকদের এই সুযোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, 'পৌরসভার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সকলের নিয়মিত কর ও ফি পরিশোধ করা জরুরি। সেবা সপ্তাহে ৫০ শতাংশ জরিমানা মওকুফের সুযোগ নিয়ে বকেয়া পরিশোধ করে পৌরসভাকে সহযোগিতা করুন।' তিনি আরও বলেন, এই কার্যক্রমের মাধ্যমে নাগরিক সেবা প্রদান প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে।পৌর কর্তৃপক্ষ আশা করছে, এই বিশেষ উদ্যোগের ফলে বহু বকেয়া বিল আদায় হবে এবং পৌরসভার উন্নয়নমূলক কাজ আরও দ্রুত এগিয়ে যাবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত