
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৯:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৬, ৫:১০ পি.এম
লালপুরের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি নাটোর: নাটোর লালপুরে সড়ক দুর্ঘটনায় ইয়ামিন (১১) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টা৩০ মিনিটের দিকে লালপুর-ঈশ্বরদী সড়কের গৌরীপুর নামকস্থানে সড়ক পার হওয়ার সময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। ইয়ামিনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন বলে জানা গেছে। নিহত শিক্ষার্থী গৌরীপুর গ্রামের শুকুর আলীর ছেলে এবং গৌরীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। লালপুর থানার ওসি শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত