
প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ১০:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৬, ৫:৪০ পি.এম
লালপুরে আইসক্রিম কারখানায় জরিমানা

জেলা প্রতিনিধি নাটোর: নাটোর লালপুরে অস্বাস্থ্যকর উপায়ে অনুনোমোদিত ভাবে আইসক্রিম উৎপাদনের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক। ১১ মে সোমবার বিকেলে লালপুর বাজারে অবস্থিত শ্রাবনী আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবীর হোসেন বলে জানা গেছে। এবিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবীর হোসেন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী আইসক্রিম কারখায় ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত