
লালপুর,নাটোর জেলা প্রতিনিধি : বাংলাদেশ ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি বিসিডিএস নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজার শাখার আয়োজনে ঔষধের দোকান চুরির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে গোপালপুর বাজারের ঔষধের দোকানদাররা তাদের দোকান বন্ধ রেখে কডাইতলা সংলগ্ন নর্থ বেঙ্গল সুগার মিলস্ সড়কের এক পাশে ব্যানার নিয়ে দাঁড়িয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিভিন্ন ধরনের রোগীরা ঔষধ নিতে এসে ভুগান্তিতে পড়ে। সোমবার মধ্য রাতে গোপালপুর বাজারে জামিল র্ফামেসী নামের এক ঔষধের দোকানে চুরির ঘটনা ঘটে। এসময় দোকানে থাকা দুই লাখ ৯৭ হাজার নগদ টাকা সহ প্রায় ৭ লাখ টাকার ঔষুধ চুরি হয়ে গেছে বলে জানা যায়। এদিকে ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতারা সহ ঔষধের দোকানদাররা বক্তব্যে বলেন,ঔষধের দোকান চুরির ঘটনা তদন্ত সাপেক্ষে চোর শনাক্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গোপালপুর বাজার ভবিষ্যতে যেন আর চুরি ঘটনা না ঘটে। তারা আরো বলেন, ঔষধের দোকান চুরির ঘটনায় কোন প্রতিকার না পেলে আগামীতে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। এবিষয়ে লালপুর থানার ওসি নুরুজ্জামান বলেন,তদন্ত সাপেক্ষে আইনাণুগ ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত