
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৫, ২:৫৭ পি.এম
লালপুরে কমলমতি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা

নাটোরের লালপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অধীনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুলে এই পরীক্ষা হয়। এতে ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬শ ৭৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবীর হোসেন, লালপুর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম সেলিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইদুজ্জামান লিটন, সহ-সভাপতি মোঃ রাজিব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত