
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৭:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৫, ২:৩৭ এ.এম
লালপুরে কিশোর গ্যায়ের ১২ সদস্য আটক

বুধবার ভোরে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১২ সদস্যকে আটক করেছে সেনাবাহিনীর বাহিনীর সদস্যরা। এসময় অ্যান্ড্রয়েড মোবাইল ১২ টি, বাটন মোবাইল ১২টি , সিম কার্ড ৩০ টি .ইয়বা ট্যাবলেট ৫ পিচ সহ দেশীয় তৈরি ১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। আটককৃতরা ইমু অ্যাপ ব্যবহার করে দীর্ঘ দিন ধরে প্রতারণা ও সাইবার অপরাধ সহ মাদক সেবনের সাথে জড়িত ছিল বলে জানা গেছে। আটককৃতরা হলো, রিয়াজ আহাম্মেদ,রাব্বী,আবির আলী,পান্ত, মুরাদ, কাওসার মুন্না, রাসেল,সনজিত,রিদওয়ান,সাগর,কাওসার ও মমিন। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে লালপুর থানার ওসি মমিনুজ্জামান বলেন,আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত