
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৮:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৫, ৩:৫৬ পি.এম
লালপুরে গৃহবধূর আত্মহত্যা

বুধবার দুপুরে নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে ইতি খাতুন(২২)নামের এক গৃহবধূ আত্মহত্যা করছে। উপজেলার সাদিপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত গৃহবধূ একই গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে। জানা যায়, ইতি খাতুন প্রেমের সম্পর্ক করে একমাস আগে একই উপজেলার আঙ্গারিপাড়া গ্রামের মাহাবুবের ছেলে রিহাবের সঙ্গে বিয়ে করেন। তার বাবার বাড়ীতে বেড়াতে এসে গলায় ফাঁস দেয়। পরিবার লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত