
পুষ্টি বেষম্য দিন শেষ,গড়বো স্বনির্ভর বাংলাদেশ 'এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনজুর রহমান,লালপুর থানার ওসি মোঃ শফিকুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল খাঁ, মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম প্রমুখ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত