
আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে গণসংযোগ ও পথসভা সহ উঠান বৈঠক করছেন ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। সোমবার সকালে উপজেলার গোপালপুর পৌরসভা এলাকার বিভিন্ন গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠক করে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য ভোটাদের আহ্বান জানান সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ছোট মেয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম মোলাম, সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ছোট ছেলে মোঃ ইফতেখার আরশাদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুজ্জামান লিটন,পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আসলাম আলী প্রমুখ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত