
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৬:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ৮:০৭ পি.এম
লালপুরে পদ্মা চরে থেকে অস্ত্র ও গুলি উদ্ধার সহ আটক-৩

নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর জেগে উঠা চরের দিয়াড় বাহাদুরপুর নামক এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার সহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার ভোর থেকে শুরু করে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালানা করা হয় বলে জানা গেছে। আটকৃতরা হলেন,মেহফুহজ হক সোহাগ (৩৯),আশরাফুল ইসলাম বাপ্পী (২৮) ও রোকেয়া (৫৫)। এসময় পাকিস্তানি ১টি রিভলবার,ভারতীয় ১টি পিস্তুল,১টি ডাবল ব্যারেল শাটারগান,৩৯ রাউন্ড (৭.৬৫মিমি বল অ্যামো) গুলি,৯ রাউন্ড (২২ মিমি বল অ্যামো) গুলি,৮৬ পিচ ইয়াবা ট্যাবলেট,৫ বোতল ফেন্সিডিল ও নগদ ১২ লাখ ৫৬ হাজার ৩শ ১২ টাকা সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানা গেছে। লালপুর থানার ওসি মমিনুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত