
প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ১২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৫, ১২:৫৮ পি.এম
লালপুরে পদ্মা নদীতে এক জেলে নিখোঁজ
![]()
নাটোর লালপুরে পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় জহুরুল ইসলাম (৪৫) নামের এক জেলে নিখোঁজ রয়েছে। রবিবার রাতে ঝড়ের কবলে পরে উপজেলার লক্ষীপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ ওই জেলেকে পাওয়া যায়নি। ওই জেলে একই এলাকার হযরত আলীর ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত