
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৫, ৫:৩৬ পি.এম
লালপুরে বিএনপির প্রস্তুতি সভা
![]()
নাটোরের লালপুর উপজেলার বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিলন মেলা উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বিএনপি। শনিবার রাতে গোপালপুর রেলগেট এলাকায় পৌর বিএনপি'র কার্যালয়ে এই সভা হয়।
এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডাঃ ইয়াসির আরশাদ রাজন। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন গোপালপুর পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব জিল্লুর রহমান।
সভায় দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম আলী, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সামসুর নাহার পারুল,ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আশরাফুল আলম লুলু, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল হাই,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আসলাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুনছুর রহমান প্রমুখ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত