
প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ১২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৫, ৪:০৫ পি.এম
লালপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত
![]()
‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি' এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩১ মে) শনিবার বেলা ১১টায় ৠালি শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির।
এসময় লালপুর উপজেলা প্রশাসনের আরও অনেকেই উপস্থিত থেকে কর্মসূচী সফল করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত