
প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ১২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৬, ৯:৫৮ পি.এম
লালপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোভাযাত্রা অনুষ্ঠিত

লালপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালপুর উপজেলা শাখার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত শোভাযাত্রাটি উপজেলার লালপুর চিনিবটতলা থেকে শুরু হয়ে লালপুর ত্রীমোহনীতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন লালপুর উপজেলা শাখার সেক্রেটারি নুরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে। প্রধান অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা রিকশা ভ্যান চালক ট্রেড ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান চঞ্চল সহ শ্রমিক নেতৃবৃন্দ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত