
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৪:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৪:৪৮ পি.এম
লালপুরে সিদ্দিক আলী মিষ্টুর বহিস্কারাদেশ প্রত্যাহার

নাটোরের লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টুর দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। বুধবার রাতে ফেসবুকের মাধ্যমে তথ্যটি এলাকায় ছড়িয়ে পড়ে। এবিষয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু বলেন,আমার বহিস্কারাদেশ প্রত্যাহারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন,দলের শৃঙ্খলা মেনে চলবো এবং আজীবন বিএনপির ছায়া তলে থাকবো।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত