
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৩:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৬, ৯:৫৭ পি.এম
লালমনিরহাটের ৫ উপজেলায় ভোটের সরঞ্জাম বিতরণ সম্পন্ন
![]()
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তরের জেলা লালমনিরহাটে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। ভোটগ্রহণের আগের দিন আজ বেলা ১২টা থেকে জেলার তিনটি আসনেই উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ভোটের সরঞ্জামাদি বিতরণ কার্যক্রম।
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জেলাজুড়ে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জেলা ও উপজেলা পর্যায়ে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে বিশেষ টহল এবং যৌথ মহড়া চলছে।
সীমান্তবর্তী জেলা হওয়ায় সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অস্ত্র চোরাচালান রোধে বিজিবি সদস্যদের বিশেষ সতর্কাবস্থায় রাখা হয়েছে। এছাড়া নির্বাচনী এলাকায় শান্তি বজায় রাখতে প্রতিটি উপজেলায় একাধিক নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছেন।
উল্লেখ্য, লালমনিরহাটের ৩টি আসনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৬ হাজার ৪৮৯ জন। দুর্গম চরাঞ্চল এবং সীমান্তবর্তী এলাকার ১০৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত