
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৯:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৯:০৬ পি.এম
লালমনিরহাটে আনসার সদস্যদের মাঝে কম্বল বিতরণ

জিল্লুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি : আজ ২৩ জানুয়ারি সকালে লালমনিরহাট জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে অঙ্গীভূত আনসার সদস্যদের মাঝে ২০০টি কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লালমনিরহাটের পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোঃ কামারুজ্জামান। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ টিটন মিয়া এবং সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আল আমিন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত