
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৪:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৬:৪০ পি.এম
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

সেলিম সম্রাট, লালমনিরহাটঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।রোববার (২২ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রেল লাইনে ঘুরাফেরা করছেন এক বৃদ্ধা। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি নামুড়ি স্টেশন পার হলে অজ্ঞাত ওই বৃদ্ধা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। উপস্থিত জনতা কেউ তার পরিচয় সনাক্ত করতে পারেনি।পলাশী ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমী পাভেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। একই সাথে বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত