প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৬:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ১০:৪৯ এ.এম
লোকালয় থেকে উদ্ধার অজগর সুন্দরবনে মুক্ত

শহীদুল ইসলাম সোহাগ, শরনখোলা (বাগেরহাট): লোকালয় থেকে উদ্ধার করা অজগর শুক্রবার বিকেলে শরণখোলা রেন্জের বগী ফরেস্ট স্টেশন সংলগ্ন সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বগী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার কাজী তামিল রসুল জানান, শুক্রবার (১৭ জুলাই) দুপুরে খবর পেয়ে বগী ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা মঠবাড়ীয়ার আমড়াগাছিয়া গ্রাম থেকে একটি অজগর উদ্ধার করে বগী ফরেস্ট স্টেশন অফিসে নিয়ে আসেন।
পরে উর্ধতন কতৃপক্ষের নির্দেশে ৬ ফুট দৈর্ঘ্যের অজগর টি বগী ফরেস্ট স্টেশন সংলগ্ন সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে। অজগরটি সুন্দরবন থেকে লোকালয়ে যেতে পারে বলে এই স্টেশন কর্মকর্তা জানিয়েছেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA