ইকবাল হাসান,নড়াইল প্রতিনিধি।।
নড়াইলের লোহাগড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকালে মশাঘুনি পেট্রোল পাম্প এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে লোহাগড়া ও লক্ষীপাশা প্রদক্ষিণ করে।
লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর এ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোঃ আকতার হোসেন মোল্যা, সদস্য সচিব মোঃ শহিদুর রহমান, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হিরু মোল্যা, নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ হুমায়ুন কবীর সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের তিন শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, বিকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমীর নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে। ##
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA