মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক কলিম উল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার দিকে কিডনি জটিলতাজনিত রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কলিম উল্লাহ লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের সড়াইয়া সিকদার পাড়ার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে। দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়দের কাছে একজন সজ্জন ও দায়িত্বশীল শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA