
আজ (১৭ এপ্রিল) রোজ বৃহস্পতিবার শরণখোলা উপজেলা ৪ নং সাউথ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শরণখোলা খুড়িয়া খালি, স্বপ্নের ঠিকানা প্রকল্প, শরণখোলা ব্রিজ স্কুলে শিক্ষার্থী কর্তৃক নাটক অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র স্কুলের সভাপতি, জাকারিয়া হোসাইন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহবুবুর রহমান ফ্রেন্ডশিপ এনজিও এর প্রতিনিধি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুলের সুপারভাইজার নুরুজ্জামান বাচ্চু, সহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে শরণখোলা ব্রীজ স্কুলের শিক্ষার্থীরা প্রথমে জলবায়ু সম্পর্কে। পরবর্তীতে বাল্যবিবাহ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক নাটক মঞ্চস্থ করা হয়। অনুষ্ঠানের শেষের দিকে স্কুল কর্তৃপক্ষ মিষ্টি বিতরণের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত এবং আগামী দিনে সমাপনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আহবান জানিয়ে আজকের অনুষ্ঠানের কার্যক্রম শেষ করেন। অভিনয় শেষে স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থী ও উপস্থিতিদের মাঝে নাস্তা বিতরণ করে অনুষ্ঠান শেষ করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত