
প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৮:১১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৬, ৪:১২ পি.এম
শরনখোলা উপজেলায় কালবৈশাখীর তান্ডব,কৃষকের লক্ষ্য টাকার ক্ষতি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় বজ্রপাতে চারটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার কদমতলা, ও রাজাপুর গ্রামে পৃথক এসব বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রায় কয়েক লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ঝড়বৃষ্টির সময় উপজেলার উত্তর কদমতলা গ্রামের কৃষক কবির হোসেন হাওলাদারের গোয়ালঘরে বজ্রপাত হয়। এসময় গোয়ালে থাকা দুটি গরুর মধ্যে একটি ঘটনাস্থলেই মারা যায় এবং অন্যটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। কৃষক কবির হোসেন জানান, আসন্ন কোরবানির ঈদে বিক্রির উদ্দেশ্যে তিনি গরু দুটি পালন করছিলেন। একটি গরু মারা যাওয়ায় তার অন্তত ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। একই সময়ে উপজেলার উত্তর রাজাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের একটি গরু এবং রাজাপুর গ্রামের ডালিম বয়াতী ও শহিদুল হাওলাদারের একটি করে গরু মাঠে থাকা অবস্থায় বজ্রপাতে মারা যায়।
এদিকে, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শরণখোলাসহ বাগেরহাট জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। ঝোড়ো হাওয়ার কারণে মাঠের বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। এছাড়া ঝড়ের পর থেকে গ্রামাঞ্চলে দীর্ঘ কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত