মোঃশহীদুল ইসলাম সোহাগ, শরনখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ৭৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ আল-আমিন হাওলাদার (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শরণখোলা থানা পুলিশ। ১৪ আগষ্ট শুক্রবার আনুমানিক রাত ২টা ১৫ মিনিটে ২ নং খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানমের নেতৃত্বে অভিযানে এসআই শিবলি রহমান,এএসআই তুষারসহ সঙ্গীয় ফোর্সে'র অংশগ্রহনে গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ সময় অভিযান পরিচালনা করার মাধ্যমে ৭৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ আল-আমিন হাওলাদারকে আটক করা হয়। মাদক বিরোধী পরিচালিত এ অভিযানে এলাকার সকল মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে । শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বলেন মাদকে'র বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। শরণখোলা থানাকে মাদক মুক্ত করতে হবে।আটক কৃত আল-আমিনকে আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA